
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মাদকবিরোধী র্যালি
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে ঝিনাইদহে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের করা হয়।
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
র্যালির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗