
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশের বিস্তারিত নিয়ম ও আনুষঙ্গিক তথ্য আগামী সোমবার (২৬ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
