
সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালন কার্যক্রম সীমিত থাকায় বাংলাদেশের সঙ্গে দেশটির আকাশপথে যোগাযোগে অস্থিরতা বাড়ছে। একের পর এক ফ্লাইট স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসী কর্মী, ব্যবসায়ী, ওমরাহযাত্রীসহ বিভিন্ন শ্রেণির যাত্রী।
এখন পর্যন্ত ১৪৪টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী। পরিস্থিতি দীর্ঘায়িত হলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থগিত ফ্লাইটের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট স্থগিত হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗