
ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস
ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এই সময়ে দিনের সার্বিক তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে রাজধানীর আবহাওয়া সংক্রান্ত এই নতুন পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সারাদিন ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের মতোই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
