
অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি, প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার
নগরের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ‘ভেড়া সাইফুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় চারজন গ্রেপ্তার হলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ অক্টোবর হালিশহরের রমনা আবাসিক এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার আবুল হোসাইনকে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে জিম্মি করা হয়। তার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗