
সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
মৌলভীবাজার শহরের সৈয়দ সিকন্দর আলী রোডের বাসিন্দা, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম রুমন তাঁর বিরুদ্ধে ২৩ অক্টোবর কিছু ব্যক্তি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, একটি প্রতারক চক্রের কারণে তিনি নিজে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এবং সেই সত্য আড়াল করে তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে কিছু লোক মিথ্যা, কাল্পনিক তথ্য প্রচার করছে।
রোববার (২৫ অক্টোবর) লিখিত বক্তব্য তিনি তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের দালিলিক জবাব দেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেন।
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম কর্তৃক ৩৬ লক্ষ টাকা পাওনা ও পরিশোধ না করার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আব্দুল কাইয়ুম রুমন। তিনি জানান, সিটি ব্যাংকের নিজ হিসাব থেকে বিভিন্ন তারিখে মোট ২৫ লক্ষ ৩০ হাজার টাকা আতিকুল ইসলামের ইস্টার্ন ব্যাংক মৌলভীবাজার শাখার পার্সোনাল অ্যাকাউন্টে পরিশোধ করেছেন। গত ০৭/০৬/২০২৪ ও ১৬/০৫/২০২৪ তারিখে ৫ লক্ষ টাকা করে প্রদানসহ ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন সময়ে পরিশোধিত এসব টাকার ব্যাংক স্টেটমেন্টের কপি সংবাদকর্মীদের কাছে সরবরাহ করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
