31 October 2026, 05:21 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 25 October 2026, 15:41 · Latest coverage: 25 October 2026, 15:41

Primary story

Pahar Barta Bangla

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু

· Health

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ হাজার ৬৩০ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। আজ ২৫ অক্টোবর (রবিবার) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভা কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেন, আমাদের সবাইকে সকলের বিপদে এগিয়ে আসতে হবে। যেকোন দুর্যোগে সবাই মিলে কাজ করলে দুর্যোগ সহসাই কেটে যাবে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী প্রদান করায় ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্রদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

আয়োজকেরা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এবং গ্রাউস এর বাস্তবায়নে হংকং গভর্নমেন্ট স্পেশাল এডমিনিস্ট্রেটিভ রিজিওন এর অর্থায়নে এই প্রকল্পে বান্দরবান এবং রোয়াংছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৬৩০ পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে আর তাদের এই স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী দেয়া হবে।

Original report: Pahar Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest