
বেতাগীতে মিনি পোশাক কারখানা, খুলছে সম্ভাবনার দ্বার
নিউজ ডেস্ক: বরগুনার বেতাগীতে গড়ে উঠেছে একটি মিনি (ক্ষুদ্র) পোশাক কারখানা। এতে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগে ও স্থানীয় পুঁজিতে গড়ে উঠা এই মিনি পোশাক কারখানা নারী ও যুবকদের স্বাবলম্বী করার ক্ষেত্রে অবদান রাখছে।
বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়ক ঘেঁষে উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে গ্রামীণ জনপদ বুড়ামজুমদার ইউনিয়নের কাজীর হাটের তুলতলা এলাকায় ‘গ্রিন লিভ ফ্যাশন’ নামে এই ছোট পোশাক কারখানা গড়ে উঠেছে।
পোশাক কারখানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কারখানাটি যাত্রা শুরু করলেও এ বছর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। স্থানীয় তরুণ ও নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করে দিয়েছে এটি। কারখানায় কর্মরত ২৫ জন পোশাক শ্রমিকের মধ্যে যুবকদের পাশাপাশি বিধবা, তালাকপ্রাপ্ত, প্রতিবন্ধী ও অনগ্রসর নারীরা রয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗