
ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঝিনাইদহ জেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব রানা। একই কমিটিতে মীর রাকিবকে আহ্বায়ক এবং আব্দুল হাকিমকে মুখ্য সংগঠক করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাকিব রানা সদস্য সচিব মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোঃ হামিদ পারভেজ মিয়া।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

