
দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল
দেশবিরোধী ষড়যন্ত্র ও সরকারকে ব্যর্থ করে দেওয়ার তৎপরতার প্রতিবাদে মেহেরপুরে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। আজ রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


