২৬ অক্টোবর ২০২৬, ২০:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চাঁদপুরে ১১ হাজার মিটার কারেন্ট জালসহ ২৫ জেলে আটক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২১:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২১:৩১

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

চাঁদপুরে ১১ হাজার মিটার কারেন্ট জালসহ ২৫ জেলে আটক

· বাংলাদেশ

চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের পৃথক অভিযানে ২৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২ মণ জাটকা ইলিশ মাছ, ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নিয়মিত মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা মাছ গুলো পরে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

গত ২৫ অক্টোবর রাতে চাঁদপুর সদর নৌ-থানার আওতাধীন একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।মামলার আওতায় থাকা ১৪ জন হলেন চাঁদপুরের দাসাদী এলাকার মো. রসুল আমিন মোল্লা (২৫), পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার মো. ফারুক হাওলাদার (২৫), রামদাসদী এলাকার মো. তাফাজ্জল গাজী (৫০), রাজরাজেশ্বর ইউনিয়নের সরদারকান্দি এলাকার মো. তামিম গাজী (১৯), পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার মো. সাগর দেওয়ান (২০) ও মো. রান্য চৌকিদার (১৯), রামদাসদী এলাকার মো. ইসরাফিল প্যাদা (২৮), দাসাদী এলাকার মো. শামীম হাওলাদার (২০) এবং পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার মো. খোরশেদ দেওয়ান (৪০)।

এ ছাড়া শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের বুলু সর্দারপাড়া এলাকার মো. আসাদ গাজী (৩৮), মো. লিটন প্রামাণিক (৩৮), আন্নোকাটি এলাকার মো. ছোট্ট মোল্লা (৪৫), শেখসা এলাকার মো. জালাল মিয়া সর্দার (৩৫) এবং কোদালপুর ইউনিয়নের মো. স্বপন (৩৪) রয়েছেন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ