
তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করেছে স্যামসাং। এ সময়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির হিস্যা ছিল ২৩ শতাংশ। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ২২ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। তৃতীয় অবস্থানে থাকা শাওমির বাজার হিস্যা ১২ শতাংশ। এ ছাড়া অপোর বাজার হিস্যা ৯ শতাংশ এবং ভিভোর ৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, মেমোরি চিপের ঘাটতির কারণে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ পতন হয়েছে। এর ফলে গত ১৪ বছরের মধ্যে তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের আকার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
