
আগামী বছরেই শুরু পদ্মা ব্যারাজের নির্মাণ কাজ
পাবনা প্রতিনিধি: আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের প্রথম পর্বের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকার পদ্মাপাড়ে পদ্মা ব্যারাজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কারিগরি বিষয়ে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, নির্বাচিত হওয়ার আড়াই মাসের মাথায় এরকম একটি সাহসী উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এটা একটা মাস্টারমাইন্ড প্রকল্প। এটা আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। এরই মধ্যে প্রথম পর্যায়ে এই প্রকল্পের টাকা নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পটিকে শেষ করতে আমরা সর্বমোট এখন পর্যন্ত ধরে রেখেছি ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
