২৮ অক্টোবর ২০২৬, ২৩:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩২

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২

· বাংলাদেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ফিজা কোম্পানির একটি পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত টমটম উল্টে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে টমটমচালক ইব্রাহিমকে মাথায় আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর-বুরহানপুর সড়কের কইখাই গ্রামের নিকট এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি ব্যাটারিচালিত টমটম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ফিজা কোম্পানির একটি পিকআপের ধাক্কায় টমটমটি উল্টে যায়।

এতে টমটমচালক ইব্রাহিমসহ দুইজন আহত হন। আহত দুজন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। টমটমচালক ইব্রাহিমের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ