
নবীগঞ্জে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঘুলডোবা এলাকায় সেনা সদস্যের ভাইয়ের উপর অতর্কিত হামলা ও অর্থ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর উপজেলার ঘুলডোবা নদীর উত্তর পাড় সংলগ্ন বড় বাড়ি’র সামনের রাস্তায় এই ঘটনা’টি ঘটে। ভুক্তভোগী জুবেল আহমদ চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মুস্তাক আহমেদ এর ভাই।
স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাজার থেকে বাড়ি ফিরছিলেন জুবেল আহমদ চৌধুরী। তিনি ঘুলডোবা নদীর উত্তর পাড়ের বড় বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। জুবেদ চৌধুরী জানান, স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আহমদ ও আবাব আহমদের নেতৃত্বে হেলাল, মাহফুজ, আসাবের ছেলে তামবীর ও হাসনসহ কয়েকজন তার উপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুবেল আহমদ চৌধুরীকে ঘিরে ফেলে। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে জুবেদ চৌধুরী প্রাণ ভয়ে দৌড়ে পালানো চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া স্থানীয় বাসিন্দা কাউছারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। হামলাকারীরা ওই বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে জুবেল চৌধুরীর আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং গ্রামের সাধারণ মানুষ ঘটনাস্থলে এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা জুবেল চৌধুরী’কে নিয়ে যায়। হামলাকারীরা জুবেল চৌধুরীর নিকট থেকে নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি জানান। এ ঘটনায় ঘুলডোবা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
