
মাদকব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাকির হোসেন জুয়েল (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এলাকায় তিনি মাদকব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই বাগানে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। মাদকব্যবসার আধিপত্য বা বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

