
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে বাধা ও উত্তেজনার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
মানিক পশারী শনিবার সকাল ১০টার দিকে ৮৭ বছর বয়সে মারা যান। পরে রবিবার দিবাগত রাত ২টার পর পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর মানিক পশারীর লাশ দাফন করেন তার পরিবারের সদস্যরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗