1 November 2026, 11:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

এমপির বিরুদ্ধে ‘আ. লীগকে পুনর্বাসন’ ও বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 26 October 2026, 17:18 · Latest coverage: 26 October 2026, 17:18

Primary story

Silkcity News Bangla

এমপির বিরুদ্ধে ‘আ. লীগকে পুনর্বাসন’ ও বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

· Politics

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এমপির বিরুদ্ধে এসব নিয়ে কথা বললেই মামলা, বহিষ্কার করে হয়রানি করছেন নিজ দলের নেতাকর্মীদের।

আজ সোমবার দুপুরে রাজশাহী নগরের অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে বিএনপির নেতাকর্মীরা এ অভিযোগ করেন।

রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব কথা বলেন। এমপির কথায় তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা রেকর্ড করায় তারা পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের প্রত্যাহারও দাবি করেন।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest