
৫ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ
ঢাকা: দেশের পাঁচ জেলা শহরে পুকুরের অবৈধ দখল ও ভরাট বন্ধে ৭ সদস্যের মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শহরগুলো হলো—বগুড়া, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম। একই সঙ্গে এসব শহরে রেকর্ডভুক্ত পুকুরের পূর্ণাঙ্গ তালিকা ৩ মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত এ বিষয়ে চার সপ্তাহের রুলও জারি করেছেন। রুলে পাঁচ জেলা শহরের রেকর্ডভুক্ত পুকুর সংরক্ষণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পুকুরগুলো রক্ষায় কার্যকর নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
