বগুড়া আদালত চত্বরে তরুণীকে গাড়িতে তোলার চেষ্টা, পুলিশি নিরাপত্তায় তরুণী
বগুড়ায় আদালতের কার্যক্রম শেষে ১৮ বছর বয়সী এক তরুণীকে জোর করে কালো রঙের একটি হাইস গাড়িতে তোলার চেষ্টাকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে তরুণীর পোশাক ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী ও গোয়েন্দা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তাসনিম রানা তামান্না নামের ওই তরুণীর এদিন ১৮ বছর পূর্ণ হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তাঁকে রাজশাহী সেফ হোম থেকে বগুড়ার আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর বাবা-মা তাঁকে নিজেদের জিম্মায় নেওয়ার আবেদন করেন। তবে প্রাপ্তবয়স্ক হওয়ায় বাবা-মায়ের সঙ্গে যেতে অনিচ্ছা প্রকাশ করেন তামান্না। তাঁর পক্ষে আইনজীবী আদালতে নিজ জিম্মায় যাওয়ার আবেদন জানান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗