২৮ অক্টোবর ২০২৬, ১৮:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

গেন্ডারিয়ার সেই ঘুন্টিঘরের মাদক আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৬:০৫ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৬:০৫

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

গেন্ডারিয়ার সেই ঘুন্টিঘরের মাদক আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ

· অপরাধ

ঢাকা: মাদকের আস্তানাখ্যাত গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর এলাকায় তৈরি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে পুলিশ। অবৈধ এসব স্থাপনাতেই মাদক কেনাবেচা করা হতো বলে অভিযোগ রয়েছে। এমনকী এসব আস্তানার ভেতরেই মাদক গ্রহণ করা হতো বলেও তথ্য রয়েছে। মাদকের এসব স্থাপনাতেই অভিযান চালাতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের লাইসেন্স করা পিস্তল প্রদর্শন করে সমালোচনার মুখে পড়ে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। সিটি করপোরেশনের হুইল লোডার দিয়ে ছোট ছোট ঘরের মতো তৈরি এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

পুলিশ বলছে, রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে এলাকাটি পরিষ্কার করা হচ্ছে যাতে সেখানে যানবাহন চলাচল করতে পারে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ