আদমদীঘি সদর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী তুহিন,বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়ছে। বিশেষ করে চেয়ারম্যান পদে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
এরই মধ্যে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় প্রার্থী হিসেবে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিনের নাম ঘোষণা করেছে।
গত রোববার (২৫ অক্টোবর) আদমদীঘি উপজেলা জামায়াতের এক অনুষ্ঠানে বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

