
নভেম্বরে সেন্টমার্টিনে রাত যাপন করতে পারবেন পর্যটকেরা
আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে যাতায়াতের পাশাপাশি রাত যাপনও করতে পারবেন পর্যটকেরা। এ বিষয়ে আগে জারি করা আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে সংশোধন আনা হয়েছে।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণের পাশাপাশি সেখানে রাতেও অবস্থান করতে পারবেন।
গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে ২৫ অক্টোবর মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এতে ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা বহাল রাখা হয়েছিল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗