
পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব : আগ্রহী রাশিয়া
নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সাথে আজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত Alexander Khozin সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী। রাশিয়ার রাষ্ট্রদূত এ প্রস্তাবকে স্বাগত জানান।
এসময় রাষ্ট্রদূত সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দেন। পাশাপাশি রাশিয়ার অর্থায়নে কক্সবাজারের মহেশখালীতে একটি গমের সাইলো নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন। জবাবে খাদ্যমন্ত্রী বলেন, রাশিয়া থেকে সরকারি পর্যায়ে গম আমদানির প্রস্তাবটি পর্যালোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗