২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে প্রতিবন্ধী ইমাম হোসেনের টিউমার অপসারণ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৯:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৯:৪০

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে প্রতিবন্ধী ইমাম হোসেনের টিউমার অপসারণ

· বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শারীরিক প্রতিবন্ধী ইমাম হোসেনের পাশে দাঁড়ালেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে প্রায় চার কেজি ওজনের টিউমার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাসিন্দা ইমাম হোসেন। জন্মগতভাবে স্নায়ুর টিউমারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসহনীয় শারীরিক কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। দিনমজুর বাবার আট সন্তানের মধ্যে সপ্তম ইমাম হোসেন প্রায় ১৭ বছর আগে সড়ক দুর্ঘটনার শিকার হন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার চলাচলের সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়।

এরই মধ্যে জন্মগত প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা (Plexiform Neurofibroma) রোগের কারণে তার পিঠের টিউমার ক্রমেই বড় হতে থাকে। টিউমারের কারণে গত প্রায় দেড় দশক বছর ধরে তিনি ঠিকমতো ঘুমাতে পারছিলেন না। শারীরিক অক্ষমতার কারণে উপার্জন করতে না পারায় নিজের দৈনন্দিন খাবারের সংস্থান করাই তার জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ব্যয়বহুল চিকিৎসার ব্যবস্থা করা ছিল প্রায় অসম্ভব।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ