৩১ অক্টোবর ২০২৬, ০০:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২২:৩৫ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২২:৩৫

প্রধান সংবাদ

TechZoom বাংলা

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

· প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর করতে একাধিক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি)। অ্যানথ্রোপিক, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), ওপেনএআই, মাইক্রোসফট, পারপ্লেক্সিটি ও স্নোফ্লেকের মতো প্রতিষ্ঠানের এআই প্ল্যাটফর্মের সঙ্গে ডিঅ্যান্ডবির যাচাইকৃত ব্যবসায়িক তথ্য ও বিশ্লেষণসেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা (ডিঅ্যান্ডবি এসএএমই) অঞ্চলের প্রতিষ্ঠানগুলোও সংশ্লিষ্ট প্রযুক্তি ও সেবা ব্যবহারের সুযোগ পেতে পারে। এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজেদের এআই-চালিত অ্যাপ্লিকেশন ও ব্যবস্থায় নির্ভরযোগ্য বাণিজ্যিক তথ্য যুক্ত করে অংশীদার যাচাই, ঝুঁকি মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও কার্যকর করতে পারবে।

এই উদ্যোগের আওতায় বিভিন্ন এন্টারপ্রাইজ এআই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে ডিঅ্যান্ডবির ‘কমার্শিয়াল গ্রাফ’। এতে ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচিতি, মালিকানার কাঠামো, বাণিজ্যিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে তথ্য পাওয়া যায়। নিরাপদ মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) সংযোগ ও প্ল্যাটফর্মভিত্তিক প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান কার্যপ্রক্রিয়ায় এসব তথ্য ব্যবহার করতে পারবে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ