
২ দশকেও অমীমাংসিত ‘লগি-বৈঠা’ হত্যাকাণ্ডের বিচার
ঢাকা: রাজধানীর পুরানা পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। হাতে লগি-বৈঠা, লাঠি ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। মুহুর্মুহু ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ, গুলির শব্দ আর রক্তাক্ত রাজপথ। এক পর্যায়ে প্রতিপক্ষের কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হয়। পড়ে থাকে নিথর দেহ। সেই দেহ ঘিরে উল্লাসের দৃশ্যও ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের ২৮ অক্টোবর এভাবেই স্মরণীয় হয়ে আছে ‘লগি-বৈঠার সংঘাত’ নামে।
ঘটনার পর কেটে গেছে দুই দশক। সরকার বদলেছে, পালটেছে রাজনৈতিক সমীকরণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আন্দোলন থেকে শুরু করে বহু নাটকীয় অধ্যায়ের মধ্য দিয়ে গেছে দেশ। কিন্তু ২৮ অক্টোবরের সহিংসতা, প্রাণহানির প্রকৃত সংখ্যা, দায়ীদের জবাবদিহি এবং বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) ঘটনাটির ২০ বছর পূর্ণ হচ্ছে। দিনটি ঘিরে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও বিচারের দাবি আবারও সামনে এসেছে। পুরোনো সেই রক্তাক্ত দিনের স্মৃতি নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা, প্রতিপক্ষের প্রতি অসহিষ্ণুতা এবং বিচারহীনতার প্রশ্ন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



