২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পবায় হুমকিতে বন্ধ সারের দোকান, খোলা হল পুলিশের উপস্থিতিতে

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২২:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২২:৪১

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

পবায় হুমকিতে বন্ধ সারের দোকান, খোলা হল পুলিশের উপস্থিতিতে

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার হরিয়ান বাজারে হুমকিতে বন্ধ থাকা সার ডিলারের দোকান খুলে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় এবং পুলিশের উপস্থিতিতে দোকান খোলেন ডিলার সাইদুর রহমান। পরে সংসদ সদস্য শফিকুল হক মিলন ডিলার ও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

গত সোমবার ওই এলাকার বিএনপি ও যুবদলের দুই নেতা কারাগারে যাওয়ার পর তাঁদের অনুসারীদের হুমকিতে দোকান বন্ধ রেখেছিলেন বলে অভিযোগ করেন ডিলার সাইদুর রহমান। দোকান খোলার পর সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, সাইদুর রহমান ও আলী হোসেনের মধ্যে কথা হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে সার বিক্রি শুরু করেন ডিলার।

ডিলার সাইদুর রহমান হরিয়ান বাজারের সাইদুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)—এর একজন অনুমোদিত সার ডিলার। পাশাপাশি প্রায় ছয় বছর ধরে হরিয়ান বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ