৩ নভেম্বর ২০২৬, ২৩:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মহানগরীর বিভিন্ন হাসপাতাল ও কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৩০

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

মহানগরীর বিভিন্ন হাসপাতাল ও কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ মঙ্গলবার সকাল থেকে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহানগরীর বিভিন্ন হাসপাতাল ও কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহানগরীর ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় খুলনা সিটি কর্পোরেশন নগর জুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে।

তিন মাসের এ বিশেষ কর্মসূচির দুই মাস ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। আগামী এক মাসের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন তা নির্ধারণে তিনি আজ হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসক বলেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।

কিন্তু কয়েকটা অঞ্চল যেমন খালিশপুরের দুইটা ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে একটু খারাপ হয়েছে। ডেঙ্গু সংক্রমণ হ্রাসে উক্ত এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কাজের পরিধি আরো বৃদ্ধি করা হবে। আগামী এক মাসের মধ্যেই খুলনাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ