
২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশবান্ধব পর্যটন এবং আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬।
ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় ২০টির বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও প্রতিষ্ঠান অংশ নেবে। এবারের আয়োজনে দুই শতাধিক বুথ ও স্টল এবং ২২০টির বেশি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নেয়ার কথা রয়েছে।
মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইনস। ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে মেলার ১৪তম আসর বসবে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি), যা ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


