২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সাতক্ষীরার আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁধে ভাঙন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

সাতক্ষীরার আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁধে ভাঙন

· বাংলাদেশ

সাতক্ষীরা: ঘূ‌র্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যেই সাতক্ষীরার আশাশুনি উপজেলার বন্যতলা এলাকায় খোল‌পেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক ঝোড়ো হাওয়া ও নদীর উত্তাল ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের প্রায় সাড়ে ৩০০ ফুট অংশে ফাটল ধরে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনকব‌লিত এলাকায় নদীর বাঁধের প্রস্থ কোথাও কোথাও এক‌ দেড় ফুট ক‌রে অবশিষ্ট আছে। এতে এলাকায়য আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও নদীর প্রবল ঢেউয়ের আঘাতে বন্যতলায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে ভাঙন ধ‌রে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় স্থানীয়রা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেন। খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। নিজেদের বসতভিটা ও জনপদ রক্ষায় তারা বালুর বস্তা ও জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে ডাম্পিংয়ের কাজ শুরু করেন। রাতেও চলে বাঁধ রক্ষার প্রাণপণ চেষ্টা। রাতেই ভাঙন ঠেকানো না গেলে বাঁধ ভে‌ঙে প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীর পানিতে প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ