২৮ অক্টোবর ২০২৬, ১৩:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সুন্দরবনে জাহাজ ডুবি: বাঘের আতঙ্ক নিয়ে বাঁচলেন ১১ নাবিক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

সুন্দরবনে জাহাজ ডুবি: বাঘের আতঙ্ক নিয়ে বাঁচলেন ১১ নাবিক

· বাংলাদেশ

বাগেরহাট: বঙ্গোপসাগরের হিরণপয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ১২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে সুন্দরবনের সুন্দরী কোঠা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজ। ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের অপর একটি জাহাজের ধাক্কায় জাহাজটি নদীতে তলিয়ে গেলেও সুন্দরবনের চরে উঠে ও পরে অন্য জাহাজের সহায়তায় ১১ জন নাবিক ও কর্মী প্রাণে বেঁচে গেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের হিরণপয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক মাদার ভেসেল ‘ইয়াস জুপিটার’ থেকে ১২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গোটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের সুন্দরী কোঠা সংলগ্ন এলাকায় পৌঁছালে ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের অপর একটি কার্গো জাহাজ পেছন বা পাশ থেকে ‘এমভি ফুলবাড়ী’কে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় কয়লা বোঝাই এমভি ফুলবাড়ী কার্গোটি মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার শিকার কার্গো জাহাজটির মাস্টার মো. সুজন জানান, দুর্ঘটনার পর জাহাজটি ডুবে গেলে আমরা সাঁতরে নদীর চরে (সুন্দরবনে) উঠি। সেখানে অবস্থান করার সময় বাঘের গর্জন শুনতে পাই। অত্যন্ত আতঙ্কের মধ্যে আমাদের সেই সময় কাটাতে হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ