
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, কে হবেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে জানা গেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক্সিট পোল বা ভোট-পরবর্তী জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কারও পক্ষেই সরকার গঠন করা সম্ভব হচ্ছে না। ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট ‘নেসেট’-এ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন যেটা কোন দলই অর্জন করতে পারেনি।
ইসরায়েলের প্রধান তিনটি টেলিভিশন চ্যানেল ১১, ১২ ও ১৩ এর জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫১ থেকে ৫২টি আসন পেতে পারে। বিদায়ী পার্লামেন্টে তিনি যে জোটের নেতৃত্ব দিয়েছিলেন, তাতে ৬৮টি আসন ছিল। সেই তুলনায় এবার তার আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে তার দল ‘লিকুদ’ একক বৃহত্তম দল হিসেবে টিকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে আল জাজিরার খবরে জানা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২টি আসনে জিতেছে। আর সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টিতে জিতেছে। আরব লিস্ট জিতেছে ১৯টি আসনে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
