
কবি রাধারমণ দত্তের গ্রামে গানবাজনা বন্ধের আবেদন
সুনামগঞ্জের দিরাইয়ে ‘গানের নামে অশ্লীলতা হতে পারে’, এমন আশঙ্কা প্রকাশ করে বাউল গানের আসর নিয়ে আপত্তির পর এবার জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজারে গানবাজনা ও ইসলামবিরোধী কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানিয়ে আবেদন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এমন দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন কমিটির সদস্যরা।
এতে কবরস্থান সংলগ্ন এলাকায় গানবাজনা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানানো হয়।
আবেদনে স্বাক্ষর করেছেন—স্থানীয় বাসিন্দা কাদির মিয়া, রফিক মিয়া, মো. তৈয়মুছ আলী, আনকার মিয়া, খালেদ মিয়া, সোহেল মিয়া, মো. রফিকুল মিয়া, জাহাঙ্গীর মিয়া, আবু মিয়া, রফিক আলী, দিলা মিয়া, ওয়াহিদ মিয়া, এখলাক মিয়া, আবু তাহের, আওলাদ মিয়া, তারেক মিয়াসহ অনেকে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
