২৮ অক্টোবর ২০২৬, ১৯:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাউটার রাখার সঠিক জায়গা কোনটা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৪১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

রাউটার রাখার সঠিক জায়গা কোনটা

· প্রযুক্তি

সারাবছর নিরবচ্ছিন্ন ইন্টারনেট বা ওয়াইফাইয়ের সুবিধা পেতে ঘরে রাউটার তো বসালেই হলো না-এর সঠিক স্থান নির্বাচন করাটাও সমানভাবে জরুরি। কিন্তু অনেকেই না বুঝে রাউটারটি এমন জায়গায় সেট করেন, যার ফলে ইন্টারনেটের আসল স্পিড থেকে বঞ্চিত হতে হয়। আর ঘরের সৌন্দর্য বা সুবিধার কথা ভেবে অনেকেই সবচেয়ে বড় ভুলটি করেন টিভির ঠিক পাশেই রাউটার রেখে।

সুবিধা ও ইলেকট্রিক প্লাগের কাছাকাছি হওয়ায় অনেকেই না বুঝে ঘরের টিভি ইউনিটের ওপর বা একদম টিভির পেছনে রাউটার রেখে দেন। যদিও আধুনিক টিভি ও ওয়াইফাই রাউটারের তরঙ্গ সরাসরি বড় কোনো সংঘাতে জড়ায় না, তবুও টিভির আশপাশে থাকা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ভিড় সিগন্যাল সরবরাহে মারাত্মক বাধা সৃষ্টি করে। বিশেষ করে টিভি ক্যাবিনেটে থাকা সেট-টপ বক্স, সাউন্ডবার, গেমিং কনসোল এবং তারের জটলা ওয়াইফাই সিগন্যালের স্বাভাবিক বিস্তৃতি আটকে দেয়।

তাছাড়া টিভির ভেতরের ধাতব অংশ, শক্ত দেওয়াল কিংবা বন্ধ কাঠের বাক্সের ভেতরে রাউটার লুকিয়ে রাখলে এর তরঙ্গ ঘরের সব কোণায় সমানভাবে পৌঁছাতে পারে না। ফলে রাউটার থেকে কিছুটা দূরে গেলেই ইন্টারনেটের গতি একদম কমে যায়। এর পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেন বা বড় কোনো ধাতব বস্তুর কাছাকাছি রাউটার রাখলে ওয়াইফাই সিগন্যালের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ