
বাংলাদেশ-জার্মানি উন্নয়ন সহযোগিতায় গুরুত্ব পাচ্ছে টেকসই প্রবৃদ্ধি
ঢাকা: বাংলাদেশ সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ড. বারবেল কোফলার বলেছেন,বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে সহযোগিতা জোরদার করতে চায় জার্মানি। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে জার্মান উপমন্ত্রী ড. কোফলার বলেন, বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে জার্মানির উন্নয়ন সহযোগিতা। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠলেও দুই দেশের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন ও জ্বালানি খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জলবায়ুজনিত ঝুঁকি সামাল দিতে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতির মধ্যে ভারসাম্য রেখে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
