
২০০৬ সালের ২৮ অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় নিহত নেতাকর্মীদের হত্যার বিচার দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর ও সদর উপজেলা শাখা।
বুধবার বিকেল পৌনে ৫টায় জামালপুর শহরের পিটিআই মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। জামালপুর শহর শাখা জামায়াতের আমির আল ইমরান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হক জামালি।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে এবং লাশের ওপর তাণ্ডব চালায়। এর মাধ্যমে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের সূচনা করেছিল। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো বিচার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন তারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗