7 November 2026, 10:24 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

‘শব্দচয়ন’ নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 28 October 2026, 19:25 · Latest coverage: 28 October 2026, 19:25

Primary story

Arthosuchak Bangla

‘শব্দচয়ন’ নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

· Bangladesh

‘শব্দচয়ন’ নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোরতা বোঝাতে আইজিপি অসতর্কভাবে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন।

বুধবার বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত কোনো ক্রসফায়ার বা গুম হয়নি। এ সরকারের মেয়াদ আট মাস পার হলো। কোনো ক্রসফায়ার, কাস্টডিয়াল ডেথ হয়েছে? গুমের শিকার হয়েছে কেউ? হয়নি। একটা অভিযোগ আছে, আমরা তদন্ত করছি তা নিয়ে। যে ঘটনায় অভিযোগ আছে, তা নিয়ে সরকার মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে, কেউ কোনো অভিযোগ দেয়নি এখনো। তাই, এটা যথেষ্ট সময় একটি সরকারকে বিশ্লেষণ করার জন্য।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest