
বোতাম চাপলেই কফি মিলবে চবির পাঁচ হলে, উদ্যোগ চাকসু সদস্যের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক হলে এখন স্বয়ংক্রিয় মেশিন থেকে কফি সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দৈনন্দিন সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে অটোমেটেড কফি মেশিন স্থাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) মেশিনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শাহ আমানত হল, সূর্যসেন হল, প্রীতিলতা হল ও নবাব ফয়জুন্নেছা হলে এসব মেশিন স্থাপন করা হয়েছে। আবাসিক হলগুলোতে আধুনিক ও সহজলভ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানের উদ্যোগে এবং পাঁচটি হল সংসদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এতে সৌজন্য সহযোগিতা দিয়েছে অ্যাক্সেভ্রা অটোমেশন কোম্পানি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗