
৪০০০ কোটি টাকার ইভিএম এখন ‘গলার কাঁটা’
ঢাকা: আইনি ও রাজনৈতিক পটপরিবর্তনে নির্বাচন কমিশন (ইসি) থেকে পুরোপুরি বাদ পড়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম অধ্যায়। তবে প্রায় চার হাজার কোটি টাকায় কেনা দেড় লাখের বেশি পরিত্যক্ত ইভিএমের স্থায়ী ও নিরাপদ ডিসপোজাল (নিষ্পত্তি) নিয়ে বর্তমানে বড় ধরনের বিপাকে পড়েছে কমিশন। বর্তমানে গুদাম ভাড়া বাবদ প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ হচ্ছে। এ ছাড়া, এই যন্ত্রগুলো ঘিরে এখন গুরুতর পরিবেশগত ও স্বাস্থ্যঝুঁকির শঙ্কাও তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে সারাদেশে ছড়িয়ে আছে প্রায় ১ লাখ ৫০ হাজার ইভিএম। এর মধ্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) সংরক্ষিত রয়েছে প্রায় ৮৬ হাজার ইভিএম, দেশের বিভিন্ন জেলা ও স্থানীয় গুদামগুলোতে রয়েছে প্রায় ৬২ হাজার যন্ত্র। এ ছাড়া, নির্বাচন কমিশনে সংরক্ষিত আছে প্রায় ১ হাজার ২০০টি ইভিএম।
জানা গেছে, রক্ষণাবেক্ষণের অভাবে ইভিএমের বড় একটি অংশই অকেজো হয়ে গেছে। এছাড়া, বিভিন্ন গুদামে এগুলো রেখে দেওয়ায় প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ ভাড়া বাবদ খরচ হচ্ছে, যা ইসির জন্য একপ্রকার ‘বোঝা’ বা ‘বার্ডেন’ হয়ে দাঁড়িয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗