
‘দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে’
চট্টগ্রাম: দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলা, ভুজপুর থানা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, ‘একটি বিরোধীদল ও চব্বিশের পরে জন্ম নেওয়া আরেকটি দল এনসিপি। তাদের কাজ এদেশে অরাজকতা সৃষ্টি করা, দখলবাজি সৃষ্টি করা, নারী ধর্ষণ করা। পত্রিকায় শিরোনাম হচ্ছে তাদের অপকর্ম। তারা বিরোধী দল হয়েও যে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন শুরু করছে বাংলাদেশে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারকে অরাজকতা সৃষ্টি করে নাকি ক্ষমতা থেকে নামাবে। আবার বলে কী পায়ের তলায় মাটি নেই। তাই যুবদলকে পাহারা দিতে হবে, এদের ষড়যন্ত্রে যুবদলকে সজাগ থাকতে হবে, ধর্ষককে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


