
রাজশাহীতে সাঁওতাল শিশুদের নিজস্ব ভাষায় পাঠদান দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধি দল
রাজশাহীতে আদিবাসী সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদান পদ্ধতি ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য দেখে অভিভূত হয়েছেন নরওয়ে থেকে আসা উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড মিউনিসিপ্যালিটির ডেপুটি মেয়র সেলথ বেকবান ও ডাগ ভিগে-এর নেতৃত্বে ৬ সদস্যের এই প্রতিনিধি দল বর্তমানে রাজশাহী সফর করছেন।
স্ট্রোমি ফাউন্ডেশন বাংলাদেশ (Strømme Foundation Bangladesh) এবং রাজশাহী ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির (RKFC) যৌথ পরিকল্পনায় এই সফরের আয়োজন করা হয়। সফরের অংশ হিসেবে আজ (২৭ অক্টোবর ২০২৬) সারাদিন তারা পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক সংস্থা ‘ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভ্যূলেশন’ (NAGR)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শিমলা দীঘিপাড়া বহুভাষিক শিক্ষা (Multilingual Education – MLE) স্কুলে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গ্রামের সাঁওতাল জনগোষ্ঠী ও শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সাঁওতাল নাচ ও গানের মাধ্যমে বিদেশি অতিথিদের স্বাগত জানান। সাঁওতাল রীতি অনুযায়ী অতিথিদের পা ধুইয়ে বরণ করে নেওয়া হয়।
বরণ পর্ব শেষে প্রতিনিধি দলের সদস্যরা আদিবাসী ছেলে-মেয়েরা তাদের নিজস্ব মাতৃভাষায় কীভাবে শিক্ষা গ্রহণ করছে, তা সরাসরি শ্রেণীকক্ষে বসে পর্যবেক্ষণ করেন। তারা প্রতিটি শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। একটি প্রান্তিক জাতিগোষ্ঠীর শিশুদের জন্য এমন ব্যতিক্রমী ও কার্যকরী শিক্ষাদানের ব্যবস্থা দেখে অতিথিরা অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ হন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗