
তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?
মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নে একের পর এক আর্থিক সুবিধার প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমানো হচ্ছে তরঙ্গের দাম, বাড়ানোর সুপারিশ করা হচ্ছে মূল্য পরিশোধের কিস্তি এবং লাইসেন্সের মেয়াদ। এর মধ্যেই ১৫ বছরের জন্য নির্ধারিত দামেই ২০ বছরের লাইসেন্স, ২০ বছর ধরে কিস্তিতে মূল্য পরিশোধ এবং বার্ষিক চার্জ প্রত্যাহারের দাবি তুলেছে বেসরকারি মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।
অন্যদিকে, নিম্নমানের নেটওয়ার্ক, কলড্রপ ও ধীরগতির ইন্টারনেট নিয়ে গ্রাহকদের অভিযোগের অবসান হচ্ছে না। বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোবাইল সেবার মান নিয়ে ৪ হাজার ১৬২টি অভিযোগ জমা পড়েছে, যা ওই অর্থবছরে মোবাইল সেবা নিয়ে করা ২৩ ধরনের অভিযোগের মধ্যে সর্বোচ্চ।
এমন পরিস্থিতিতে তরঙ্গ নবায়নে অপারেটরদের আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট শর্ত আরোপ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, তরঙ্গের মূল্য ও পরিশোধের শর্তে ছাড় দেওয়া হলে তার বিপরীতে নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং গ্রাহকের স্বার্থ রক্ষার কার্যকর অঙ্গীকারও নিশ্চিত করা প্রয়োজন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


