
মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া নামের এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী শান্ত মিয়া ওই এলাকার আমজাদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন থেকে জানা যায়- বিশেষ অভিযানের অংশ হিসেবে কামালেরবাত্তি এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সামনে তিনি অপরাধ স্বীকার করেন। আদালত তাকে তাৎক্ষণিকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


