চন্দনাইশে ৩ মাদকসেবীর কারাদণ্ড
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
চন্দনাইশে মাদকসেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (২৮ ও ২৯ অক্টোবর) চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চন্দনাইশের পূর্ব কানাইমাদারী এলাকার মো. সোলায়মান (৩১), দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকার মো. সজীব ইসলাম (৩৪) এবং চন্দনাইশের মধ্যম হাশিমপুর এলাকার লিটন চন্দ্র দে (৩৮)।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




