
শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন
নতুন উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র ব্যবসার বিকাশে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (ইডিপি) সম্পন্ন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এ কর্মসূচিতে প্রশিক্ষণ নেওয়া ২৫ জন উদ্যোক্তাকে সনদ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচিত একজন নারী উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণে চেক দেওয়া হয়েছে এবং চারটি বিভাগে চার উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়েছে।
গত ২৭ অক্টোবর ব্যাংকটির ট্রেনিং একাডেমিতে এ উপলক্ষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি-পিআইইউর প্রোগ্রাম পরিচালক মো. মাসুম বিল্লাহ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗