
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ
বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে এবং ৭ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড এর আয়োজনে বান্দরবান ৭ ফিল্ড এ্যাম্মুলেন্স প্রাঙ্গনে বান্দরবানের সিভিল সার্জন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা সেবার বিভিন্ন উপকরণ প্রদান করেন ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক।
এসময় বান্দরবান রিজিয়নের অধীনস্থ বিভিন্ন পাড়া থেকে নির্বাচিত ১৬জন প্রশিক্ষনার্থীকে ৩সপ্তাহব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা সেবার বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষনার্থীদের নিরাপদ প্রসব পরিচালনা, গর্ভকালীন ও প্রসবোত্তর পরিচর্যা, নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ব্যবহারিক ও তাত্বিক জ্ঞান প্রদান করা হয়। নতুন এই প্রাথমিক চিকিৎসা সেবার প্রশিক্ষণ পেয়ে প্রশিক্ষনার্থীরা দুর্গম এলাকায় গিয়ে প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করতে পারবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


