
পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ১, আহত ৭
শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে নড়াইল এক্সপ্রেস ও এনা এক্সপ্রেসের দুইটি বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত সাতজন যাত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন কালু ব্যাপারি কান্দি এলাকায় ঢাকা অভিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗