7 November 2026, 13:17 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

হাস্তা বিলে অপরিকল্পিত আবাসন প্রকল্প

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 29 October 2026, 22:46 · Latest coverage: 29 October 2026, 22:46

Primary story

হাস্তা বিলে অপরিকল্পিত আবাসন প্রকল্প

· Bangladesh

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব বনগ্রামের হাস্তা বিলে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আবাসন প্রকল্পটি এখন চরম অস্তিত্ব সংকটে ভুগছে। ২০১২ সালে পুনর্বাসিত ২৭০টি ভূমিহীন পরিবারের মধ্যে বর্তমান ১৮৫ টি ঘরই ফাঁকা পড়ে রয়েছে। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও চলে যাওয়া পরিবারগুলো আর এই আবাসনে ফিরে আসেনি।

সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, তীব্র কর্মসংস্থান সংকট এবং বসবাসের অনুপযোগী পরিবেশের কারণে বর্তমানে মাত্র ৮০ থেকে ৮৫ টি পরিবার এখানে কোনোমতে দিনাতিপাত করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার উদ্যোগ না নিলে আগামী ২-১ বছরের মধ্যে পুরো আবাসন প্রকল্পটি সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়বে।

সরেজমিনে আবাসন প্রকল্পে গিয়ে দেখা যায়, এখানকার টিনের ব্যারাকগুলোর সিংহভাগই জং ও মরিচা ধরে ভেঙে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে যে পরিবারগুলো বসবাস করছে, তাদের ঘরের চাল ও বেড়ার টিন ফুটো হয়ে গেছে। ব্যারাকে বসবাসরত রফিকুল ইসলাম তাঁর ঘরের চালের ফুটো দেখিয়ে আক্ষেপ করে বলেন, পরিবার নিয়ে ঘরের ভেতরে খুব কষ্টে দিন-রাত পার করছি। বৃষ্টি হলেই ওপর থেকে পানি পড়ে, আর রোদের দিনে টিনের তাপে ঘরের ভেতর থাকা যায় না। এই আবাসন প্রকল্পে মোট ৫৪ টি ব্যারাক রয়েছে, যার প্রতিটিতে ৫টি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest