১ নভেম্বর ২০২৬, ১৪:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৪ · সর্বশেষ প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৪

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

· খেলা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা একপ্রকার প্রত্যাশিতই ছিল। তবে লাল-সবুজের প্রতিনিধিরা যে এতটা বিধ্বংসী রূপে ধরা দেবেন, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল! নিজেদের শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ডকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ৭০-২০ পয়েন্টের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আর এই দাপুটে জয়েই পুরুষ বিভাগের সেমিফাইনালে ওঠার পাশাপাশি টুর্নামেন্টে একটি পদকও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। গতকাল ভারতের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে কোর্টে নামার পর থেকেই ম্যাচের একচ্ছত্র আধিপত্য ছিল লাল-সবুজের খেলোয়াড়দের হাতে।

রেইডিং থেকে শুরু করে রক্ষণভাগ সব জায়গাতেই স্কটিশদের নাজেহাল করে ছেড়েছেন তারা। শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দাপট বজায় রেখে পুরো ৫০ পয়েন্টের ব্যবধান নিয়ে তবেই কোর্ট ছাড়ে বাংলাদেশ। চলতি আসরে গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ